ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় প্রায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা চালু: পুড়ানো হচ্ছে বনাঞ্চলের গাছ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে প্রায় অর্ধশতাধিক ইটভাটায় পোড়ানো হচ্ছে

ইট। এসব ইটভাটার নেই কোন বৈধ কাগজপত্র। এসব ইটভাটা গড়ে উঠেছে সংরক্ষিত বনাঞ্চল, লোকালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমির উপর। অবৈধভাবে গড়ে উঠা এসব ইটভাটার কালো ধোঁয়ায় জনজীবন দিনদিন মারাত্মক হুমকির মুখে। অন্য দিকে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে উজাড় করছে এসব ইটভাটার মালিক ও মাটি ব্যবসায়ীরা। পরিবেশ অধিদফতর, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের নজরদারির অভাবে এসব অবৈধ ইটভাটার মালিক সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনাঞ্চলের কাঠ এবং কাচাঁমাল হিসেবে ব্যহার করছে ফসলি জমির টপসয়েল। এতে একদিকে উজাড় হচ্ছে বনাঞ্চল অন্যদিকে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য।

পরিবেশবান্ধব প্রক্রিয়ায় ইটভাটা পরিচালনার জন্য চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ৩৮০ ভাটার মালিককে ‘লাল নোটিশ’ দিয়ে সর্তক করলেও

লোহাগাড়া উপজেলায় ইট পোড়ানো শুরু করে দিয়েছে উপজেলার প্রায় অর্ধশতাধিক ইটভাটা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ইটভাটা ৪২৫টি। এর মধ্যে ৭৯টি বৈধ। এসব ভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র রয়েছে। আর ৩৪৯টি ইটভাটা অবৈধ। বৈধ ৭৯টির মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করা হয়নি ৬০টিতে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যমতে, পরিবেশসম্মত জিগজ্যাগ কিলন, হাইব্রিড হফম্যান কিলন ও টানেল কিলন চিমনি রয়েছে ৩৩৩টি ভাটায়। তার মধ্যে লোহাগাড়া উপজেলায় মোট ৪০ টি ইটভাটা থাকলেও অনুমোদন রয়েছে মাত্র একটিতে। ৪০ টি ইট ভাটার মধ্যে ইতিমধ্যে ৩০টি ভাটা চালু হয়ে গেছে, বাকীগুলো চালু করার প্রস্তুতি গ্রহন করছে।

২০১৩ সালের ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’ (যা ২০১৯ সালে সংশোধিত) অনুযায়ী এসব ইটভাটা পরিচালনা হওয়ার কথা। আইনে ভাটা পরিচালনায় পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হলেও ৮৫ ভাগ ভাটার অনুমোদন নেই। পাহাড়, আবাসিক এলাকা, ফসলি জমি, বনাঞ্চল, পৌরসভার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন আইনে নিষিদ্ধ হলেও মানছেন না কোনো ভাটা মালিক। প্রতিটি ভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও কেউ কয়লা ব্যবহার করছে না।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও উপজেলা প্রশাসন এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছে না। ফলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে বনের কাঠ ও ফসলি জমির টপসয়েল। এতে 

বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। বনাঞ্চলের পার্শ্ববর্তী স্থানগুলোতে ইটভাটা গড়ে উঠলেও বনবিভাগের পক্ষ থেকে কোন ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় এলাকাবাসী হতাশা প্রকাশ করেছেন।

জানা গেছে, লোহাগাড়ায় চলতি মৌসুমে ইট তৈরীর প্রস্তুতির জন্য অর্ধশতাধিক ইটভাটা প্রস্তুতি নিলেও ১টি মাত্র ইটভাটায় রয়েছে লাইসেন্স। তাছাড়া উপজেলার একটি ইউনিয়ন চরম্বাতে রয়েছে প্রায় ১৮টি ইটভাটা। তাছাড়া আধুনগর, চুনতি, বড়হাতিয়া, কলাউজান, পদুয়া, পুটিবিলা ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে উঠেছে আরো অনেক ইটভাটা।

চরম্বা ইউনিয়নের বাসিন্দা নুরুল হক বলেন, উপজেলার সকল ইউনিয়ন থেকে চরম্বা ইউনিয়নে ইটভাটার সংখ্যা বেশি। এখানকার এলাকারবাসী ও শিশু, ছাত্র/ছাত্রী প্রতিনিয়ত শারিরীক সমস্যার সম্মুখীন হচ্ছে। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী সংখ্যার উপস্থিতি কম যাচ্ছে। তাছাড়া এলাকার অধিকাংশ ছাত্র/ছাত্রী নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রামীন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এসব ইটভাটা গড়ে উঠলেও উপজেলা প্রশাসন ও পরিবেশে অধিদপ্তরের নেই কোন কার্যকরী পদক্ষেপ। 

আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ইউনিভার্সিটি কলেজের ছাত্র ইসরাক বলেন, ইটভাটা শুরু হলে রাস্তা দিয়ে চলাচল করার অবস্থা থাকে না। টপসয়েল ও ইটবোঝাই ডাম্পার ও ট্রাকের দখলে থাকে গ্রামীন সড়কের রাস্তাগুলো। টপসয়েলবোঝাই ডাম্পার গাড়ি থেকে মাটি পড়ে রাস্তার বেহাল অবস্থা হয়ে যায়। রাস্তা পিচ্ছিল হওয়ার পাশাপাশি ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যায়। যেসব অবৈধ ইটভাটা চালু হয়েছে বা প্রস্তুতি নিচ্ছে সেসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার আওতায় আনা দরকার।

পদুয়া ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেম বলেন, ইট ভাটায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় মাটি খেকোরা সাধারণ মানুষদের আক্রমন করছে। এসব আক্রমন থেকে স্থানীয় জনপ্রতিনিধিসহ বাদ যাচ্ছে না সচেতন নাগরিক। তাছাড়া পদুয়া ইউনিয়নে ফসলি জমির টপসয়েল কেটে যেভাবে ইটভাটায় মজুত করছে। দ্রুত সময়ের মধ্যে টপসয়েল কাটা বন্ধ না হলে অত্র ইউনিয়নে চাষের জমি থাকবে বলে মনে হয় না। সেজন্য আমি উপজেলা নির্বাহী বরাবরে আবেদন করেছি যাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফসলি জমি কাটা বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের দাবি এলাকায় অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত মূলক শাস্তির বিধান করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে। 

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: রিয়াদুর রহমান ভূইয়া বলেন, পদুয়া রেঞ্জের আওতাধীন এলাকার কোন ইটভাটায় কাঠ মজুত বা পুড়ালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় নিয়মিত খবর রাখছি, কোন ইটভাটায় কাঠ মজুত বা পুড়াচ্ছে কি না। যারা এসব অবৈধ কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পাশাপাশি মামলা রুজু করা হবে।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজীদ বিন আখন্দ বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা কোন সুযোগ নেই। চট্টগ্রাম জেলাপ্রশাসকে সকল ইটভাটার মালিকরা কথা দিয়েছেন তারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না। যদি তারা সে শর্ত ভঙ্গ করেন তাহলে তাদের আইনের আওতায় আনা হবে

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লোহাগাড়ায় প্রায় অর্ধশতাধিক অবৈধ ইটভাটা চালু: পুড়ানো হচ্ছে বনাঞ্চলের গাছ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত