ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর

দেশ মাতৃকার মঙ্গল কামনা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীন শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান-২০২৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টায় অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ,১৮ নভেম্বর বুধবার অরুণোদয় থেকে মন্দির প্রাঙ্গণে শুরু হবে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও নামসংকীর্তন।

কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস বলেন,এই মহানামযজ্ঞ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের ঐতিহ্য ও সম্প্রীতির এক মিলনমেলা। দেশ মাতৃকার মঙ্গল,বিশ্বশান্তি এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়েছে। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর ও সার্থক হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন বলেন,দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে আমাদের ধর্মীয় সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরবে। শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে আমরা সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।

উল্লেখ : আয়োজক কমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দ, সুধীজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে নামসুধা শ্রবণ ও অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করবেন কৃষ্ণ বাসুদেব সম্প্রদায় সাতক্ষীরা,আদি শ্রীগুরু সম্প্রদায় মাগুরা,নদীয়া বিনোদ সম্প্রদায় ঝিনাইদহ,ভুবনমঙ্গল সম্প্রদায় মাধবপুর বেলকুচি,গোপীনাথ জিউ দিনাজপুর,পাগলনাথ সম্প্রদায় পাইকরা রায়গঞ্জ এবং কালীবাড়ী গোবিন্দ বাড়ী মন্দির কমিটির কীর্তনীয়া সম্প্রদায়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত