ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়ায় চায়ের আড্ডায় বসে ‘ঘটকালির হাট’, ব্যাগভর্তি পাত্র-পাত্রীর বায়োডাটা

আধুনিকতার ছোঁয়া ও প্রযুক্তির যুগে ম্যাট্রিমোনিয়াল সাইট বা অনলাইন মাধ্যম যতই জনপ্রিয় হোক না কেন, মাটির গন্ধমাখা চিরচেনা ঘটকালি পেশার আবেদন এখনো ফুরিয়ে যায়নি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যেন এক টুকরো জীবন্ত ঘটকালি হাট বসেছে। কোনো নির্দিষ্ট কমিটি, নির্দিষ্ট পদপদবি বা আনুষ্ঠানিকতা নেই। অথচ প্রতিদিন বিকেলে এক কাপ গরম চায়ের টেবিলে বসে পেশাদার ঘটকদের এই মেলবন্ধন এখন স্থানীয়দের কাছে এক দারুণ আকর্ষণের বিষয়।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রিজের নিচে মুক্তমঞ্চ সংলগ্ন ‘সজীবের চায়ের দোকানটি’ এখন পরিচিত হয়ে উঠেছে ঘটকদের আড্ডাস্থল হিসেবে। গত প্রায় তিন বছর ধরে নিয়মিতভাবে এখানে মিলিত হচ্ছেন অভিজ্ঞ ও পেশাদার ঘটকেরা। প্রতিদিনের এই আসরে কখনো চারজন, আবার কখনো বেড়ে আট থেকে দশ জন ঘটক একত্র হন। প্রত্যেকের হাতে থাকে একটি করে চামড়ার ব্যাগ বা ব্রিফকেস যেখানে পরম যত্নে গোছানো থাকে অসংখ্য পাত্র-পাত্রীর রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত (বায়োডাটা)। চায়ের কাপে চুমুক দিতে দিতে আড্ডা জমানোর পাশাপাশি তাঁরা আলোচনা করেন নিজেদের পেশার নানা অভিজ্ঞতা ও মজার সব স্মৃতির কথা। অভিজ্ঞতার দীর্ঘ পথচলা ও সফলতার খতিয়ান এই ব্যতিক্রমী আড্ডায় নিয়মিত অংশ নেন এলাকার বেশ কয়েকজন প্রবীণ ও অভিজ্ঞ ঘটক।

এদের মধ্যে অন্যতম হলেন উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের শহিদুল ইসলাম। প্রায় ৩৪ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি এ পর্যন্ত ২৫৮টি সফল বিয়ে সম্পন্ন করিয়েছেন বলে জানান। সলঙ্গার মাহমুদপুরের আমজাদ হোসেন প্রায় ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৮০টি বিয়ে দিয়েছেন। এ ছাড়া রামকান্তপুর গ্রামের এম. শহিদুল ইসলাম ১০ বছরে ৮০টি, বেতবাড়ী গ্রামের মো. রেজাউল করিম ৭ বছরে ১১৫টি এবং মাগুড়াডাঙ্গা গ্রামের মো. শাহদত হোসেন গত ৬ বছরে ৫১টি বিয়ে দিয়েছেন। যুগের পর যুগ ধরে দুই পরিবারের মেলবন্ধন তৈরি করে তাঁরা কুড়িয়ে চলেছেন সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। নেই কোনো নির্দিষ্ট ফি, মন খুশিতেই যতো প্রাপ্তি

ঘটকদের সঙ্গে আলাপকালে জানা যায়, তাঁদের ব্যাগে থাকা বায়োডাটার ভাণ্ডারে রয়েছে বিভিন্ন এলাকার গরিব, ধনী ও মধ্যবিত্ত পরিবারের অসংখ্য তরুণ-তরুণীর তথ্য। পেশাদারিত্বের চেয়ে সেবামূলক মনোভাব নিয়েই যেন তাঁরা এই পেশায় জড়িয়ে আছেন। সাধারণত তাঁরা বিয়ের আগে বা পরে ঘটকালির জন্য নির্দিষ্ট কোনো অংকের টাকা দাবি করেন না কিংবা জোর করে কোনো চুক্তি করেন না। ছেলে বা মেয়ের পক্ষ থেকে মন খুশিতে যা দেওয়া হয়, তা-ই হাসিমুখে গ্রহণ করেন। তবে এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু বিচিত্র অভিজ্ঞতা ও মজার ঘটনা। ঘটকেরা জানান, অনেক সময় দুই পরিবারের সঙ্গে কথা বলে পাকা করে বিয়ে পর্যন্ত সম্পন্ন করিয়ে দেওয়ার পরও বিয়ের দিন দাওয়াত পান না—এমন নজিরও রয়েছে। আবার কখনো বিয়ের আগের দিন বা পরদিন শুভানুধ্যায়ী কেউ কেউ যেকোনো মাধ্যমে কিছু সম্মানী পাঠিয়ে দেন। তবে সবচেয়ে বড় প্রাপ্তির কথা বলতে গিয়ে অভিজ্ঞ ঘটকেরা জানান, কোনো কোনো ক্ষেত্রে পথচলতি অবস্থায় তাঁদের ঘটকালিতে বিয়ে হওয়া কোনো দম্পতি বা তাদের পরিবারের কেউ দেখা হলে সম্মান দেখিয়ে নিজে থেকেই এগিয়ে আসেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। এই সম্মান ও ভালোবাসাই তাঁদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

পাত্র-পাত্রী ও অভিভাবকদের পছন্দ বর্তমান সমাজের ট্রেন্ড সম্পর্কে ঘটকেরা জানান, অভিভাবক বা মেয়েপক্ষের কাছে আজও সবচেয়ে বেশি চাহিদা রয়েছে সরকারি চাকরিজীবী পাত্রের। তবে দুই পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সামঞ্জস্য বজায় রেখেই তাঁরা যুগল মিলিয়ে দেওয়ার নিরলস কাজ করে যাচ্ছেন। প্রযুক্তির কৃত্রিমতার ভিড়ে উল্লাপাড়ার এই চায়ের দোকানের আড্ডা প্রমাণ করে, নিখাদ মানবীয় সম্পর্কের সেতু বন্ধনে প্রথাগত ঘটকদের জুড়ি মেলা ভার।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় চায়ের আড্ডায় বসে ‘ঘটকালির হাট’, ব্যাগভর্তি পাত্র-পাত্রীর বায়োডাটা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত