ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার নিমগাছি বাজারের ‘রিয়া ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজিম হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের অবৈধ মজুত এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার নিমগাছি বাজারের ‘রিয়া ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজিম হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের অবৈধ মজুত এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত