ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে আফছার উদ্দিনের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) ফরম উত্তোলন উপলক্ষে নিজ মহল্লার মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অলিদহ নতুন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র পাড়ার মুরুব্বি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান,কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ,জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মোতালেব শেখ,নিজাম উদ্দিন প্রাং,হাসান আলী সরকার, বলাই শিমলা নিবাসী মো. সুজাব আলী, শিক্ষক রিপন হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে আফছার উদ্দিনের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন (নমিনেশন) ফরম উত্তোলন উপলক্ষে নিজ মহল্লার মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন। আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় অলিদহ নতুন বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র পাড়ার মুরুব্বি আব্দুস সাত্তার মন্ডলের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান,কালিকাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুল্লাহ,জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার, আব্দুল মোতালেব শেখ,নিজাম উদ্দিন প্রাং,হাসান আলী সরকার, বলাই শিমলা নিবাসী মো. সুজাব আলী, শিক্ষক রিপন হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে আফছার উদ্দিন উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে তাকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন এবং আগামী দিনে তার পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত