সিরাজগঞ্জের রায়গঞ্জে দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ৪ নম্বর ঘুড়কা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। পরে মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল থেকে দেশজুড়ে বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার দুলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন