সিরাজগঞ্জের চৌহালী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে মিথ্যা তথ্য ও ঘোষণা দিয়ে হেবা দলিল নিবন্ধনের মাধ্যমে সরকারের প্রায় আড়াই লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। তবে কর্তব্যরত সাব-রেজিস্ট্রারের সতর্কতা ও বিচক্ষণতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় দলিল নিবন্ধন না করায় সাব-রেজিস্ট্রারকে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে রাজনৈতিক দলের দায়িত্বশীল পদধারী পরিচয়ে চাপ প্রয়োগ ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ১৭ নভেম্বর এক দিনের কর্মবিরতি পালন করেছেন কার্যালয়ের দলিল লেখকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার খাস পুকুরিয়া গ্রামের নুরুল হক তাঁর ভাতিজা ও পালক পুত্র সাইদুল ইসলাম শাপলাকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে ঘোষণা দিয়ে প্রায় তিন বিঘা জমি হেবা ঘোষণার দলিলের মাধ্যমে হস্তান্তরের চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত সাব-রেজিস্ট্রারের সন্দেহ হলে তিনি বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করেন। এতে জানতে পারেন, সাইদুল ইসলাম শাপলা প্রকৃতপক্ষে নুরুল হকের ভাতিজা ও পালক পুত্র, ঔরসজাত সন্তান নন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি দলিলটির নিবন্ধন প্রক্রিয়া স্থগিত রাখেন। ফলে সরকারের প্রায় আড়াই লাখ টাকা রাজস্ব ফাঁকি রোধ করা সম্ভব হয়।
অভিযোগ রয়েছে, এ ঘটনার পর অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের দায়িত্বশীল পদধারী পরিচয়ে দলিলটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রারকে চাপ প্রয়োগ করা হয়। অন্যথায় দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে চৌহালী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাব-রেজিস্ট্রারকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ১৭ নভেম্বর এক দিনের কর্মবিরতি পালন করেন তাঁরা।
এ বিষয়ে চৌহালী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বলেন, “ভুল তথ্য দিয়ে দলিল নিবন্ধন করা হলে আমরাও বিপদে পড়তাম। এ দলিলের নিবন্ধন বন্ধ করে স্যার যেমন সরকারি রাজস্ব ফাঁকি রোধ করেছেন, তেমনি আমাদেরও বিপদের হাত থেকে রক্ষা করেছেন।”
দলিল লেখক সমিতির সভাপতি মো. রুহুল আমিন বলেন, “আমাদের সাব-রেজিস্ট্রার মহোদয় অত্যন্ত আইনানুগ ও সজ্জন ব্যক্তি। তাঁর সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। স্যারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানাতেই আমরা এক দিনের কর্মবিরতি পালন করছি।”
অন্যদিকে, সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল নিবন্ধন করতে আসা সেবাপ্রার্থী আবু হানিফ বলেন, “এ ধরনের অঘোষিত কর্মবিরতিতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে সরকারি কর্মকর্তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে দেওয়া উচিত। তাঁদের হুমকি-ধমকি দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি।”
এ বিষয়ে চৌহালী উপজেলায় কর্মরত সাব-রেজিস্ট্রার মো. আব্দুর রহমান বলেন, “আমরা সবসময় আইন ও বিধি মেনে সরকারি রাজস্ব আহরণের পাশাপাশি মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করি। মানুষের সেবায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তবে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন