গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বিকেলে শহরের ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে একটি মিছিলটি বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, হেলাল আহমেদ, আহসান হাবীব উজ্জ্বল, রিমন তালুকদার, তানভীর মাহমুদ শাকিল, যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম, সদর উপজেলার আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব রুবেল আহমেদ, যুগ্ন আহবায়ক রোকন সেখ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক, সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন