সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে ওই দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন