ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ভূল্লী উপজেলার কুমারপুর আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনের সামনে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পঞ্চগড় থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২৬৩৭) ও ভূল্লীর মুন্সিরহাট থেকে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ীগামী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজন আহত হন।
আহতরা হলেন—ভূল্লীর মুজাবর্ণী সরকারপাড়ার হাবিবা আক্তার (২০), শাহিনা বেগম (৩৮), মাইশা (১৩), জান্নাত (১১), মেরী বেগম (২৬) ও নাজমা বেগম (৭০) এবং পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী-ঝলঝলি এলাকার সোহাগ (২৫)।
দুর্ঘটনার পর ভূল্লী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তার (২০) মারা যান।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বোদা হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন