ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গায় কাদামাখা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক, ক্ষয়ক্ষতি ও যানজট

নাটোরের নলডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ট্রাকের দীর্ঘ লাইনে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। উপজেলার বারনই নদীর সেতুর ঢালে পিচঢালা পাকা সড়কে কাদাময় ও অত্যন্ত পিচ্ছিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুর খননের কাজে ব্যবহৃত ট্রাক্টরে করে মাটি পরিবহনের সময় সড়কের ওপর কাঁচা মাটি পড়ে থাকায় সামন্য বৃষ্টির পানিতে পুরো এলাকাজুড়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এগুলো চললেও প্রশাসন নীরব।

সোমবার( ৮ জুন) রাতে নলডাঙ্গা পৌরসভার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সরোজমিনে দেখা যায়, পুকুর খননের মাটি ট্রাকর দিয়ে এই রাস্তা দিয়ে বহনের কারণেই রাস্তায় মাটি পড়ে থাকে।

সোমবার সন্ধার পর সামান্য বৃষ্টিতেই নলডাঙ্গার বারনই নদীর সেতুর ঢালে সড়ক কাদাময় ও পিচ্ছিল হয়ে যায়। নওগাঁর দিক থেকে ছেড়ে আসা ট্রাকটি নলডাঙ্গা পৌরসভার মোড়ে এসে অত্যাধিক পিচ্ছিল হওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে যায় এবং দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। দূর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে ।

স্থানীয়রা জানান, সড়কে পড়ে থাকা কাঁচা মাটি দ্রুত অপসারণ না করায় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং যানবাহন চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। অসতর্কতার কারণে কোনো মায়ের কোল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে । জননিরাপত্তার স্বার্থে সড়কটি দ্রুত পরিষ্কার করে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি কামনার করেছেন স্থানীয়রা।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় কাদামাখা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক, ক্ষয়ক্ষতি ও যানজট

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নাটোরের নলডাঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ট্রাকের দীর্ঘ লাইনে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। উপজেলার বারনই নদীর সেতুর ঢালে পিচঢালা পাকা সড়কে কাদাময় ও অত্যন্ত পিচ্ছিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুর খননের কাজে ব্যবহৃত ট্রাক্টরে করে মাটি পরিবহনের সময় সড়কের ওপর কাঁচা মাটি পড়ে থাকায় সামন্য বৃষ্টির পানিতে পুরো এলাকাজুড়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এগুলো চললেও প্রশাসন নীরব।

সোমবার( ৮ জুন) রাতে নলডাঙ্গা পৌরসভার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

সরোজমিনে দেখা যায়, পুকুর খননের মাটি ট্রাকর দিয়ে এই রাস্তা দিয়ে বহনের কারণেই রাস্তায় মাটি পড়ে থাকে।

সোমবার সন্ধার পর সামান্য বৃষ্টিতেই নলডাঙ্গার বারনই নদীর সেতুর ঢালে সড়ক কাদাময় ও পিচ্ছিল হয়ে যায়। নওগাঁর দিক থেকে ছেড়ে আসা ট্রাকটি নলডাঙ্গা পৌরসভার মোড়ে এসে অত্যাধিক পিচ্ছিল হওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতর ঢুকে যায় এবং দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। দূর্ঘটনা কবলিত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে ।

স্থানীয়রা জানান, সড়কে পড়ে থাকা কাঁচা মাটি দ্রুত অপসারণ না করায় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং যানবাহন চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। অসতর্কতার কারণে কোনো মায়ের কোল শূন্য হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে । জননিরাপত্তার স্বার্থে সড়কটি দ্রুত পরিষ্কার করে নিরাপদ যান চলাচল নিশ্চিত করা হোক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি কামনার করেছেন স্থানীয়রা।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত