ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. গোলজার হোসেন (৫৫), উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। অপর দুজন হলেন উল্লাপাড়া খন্দকারপাড়া গ্রামের দেরাজ চৌধুরীর ছেলে মো. দুলাল চৌধুরী ও আব্দুল হালিম খন্দকারের ছেলে মুরাদ হোসেন খন্দকার।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মারধরে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতিসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. গোলজার হোসেন (৫৫), উপজেলার গোয়ালভাগ গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। অপর দুজন হলেন উল্লাপাড়া খন্দকারপাড়া গ্রামের দেরাজ চৌধুরীর ছেলে মো. দুলাল চৌধুরী ও আব্দুল হালিম খন্দকারের ছেলে মুরাদ হোসেন খন্দকার।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মারধরে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত