ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে ২১ শিক্ষার্থীর কুরআনের ছবক গ্রহণ, আল-কুরআন একাডেমিতে অভিভাবক সমাবেশ

বগুড়ার ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন শরিফের হিফজ ও ছবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী সুলতান।

অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শরিফের ছবক গ্রহণ করে। এ সময় শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী সুলতান শিক্ষার্থীদের নিয়মিত কুরআন অধ্যয়ন ও হিফজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ধুনটে ২১ শিক্ষার্থীর কুরআনের ছবক গ্রহণ, আল-কুরআন একাডেমিতে অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলের ২১ জন শিক্ষার্থীর পবিত্র কুরআন শরিফের হিফজ ও ছবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশেরও আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাজী সুলতান।

অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী পবিত্র কুরআন শরিফের ছবক গ্রহণ করে। এ সময় শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন বলেন, পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল কাজী সুলতান শিক্ষার্থীদের নিয়মিত কুরআন অধ্যয়ন ও হিফজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত