ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রামকৃষ্ণপুরে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফছার উদ্দিনের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আফছার উদ্দিন মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিদহ বাংলাবাজারে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মো. আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সরকার। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সোহানুর রহমান শরিফ।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার, যুবদলের সভাপতি আব্দুল মান্নান, বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান, জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার ও আব্দুল মোতালেব শেখ।

এ ছাড়া মোবাইল ফোনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রনেতা সদরুল আলম (হাফিজ)।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে আফছার উদ্দিনকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন। পাশাপাশি আগামী দিনে তাঁর পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আফছার উদ্দিনের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রামকৃষ্ণপুরে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফছার উদ্দিনের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. আফছার উদ্দিন মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ মাগরিব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিদহ বাংলাবাজারে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে উপস্থিত সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি।

মো. আফছার উদ্দিন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সরকার। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সোহানুর রহমান শরিফ।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু মুসা সরকার, যুবদলের সভাপতি আব্দুল মান্নান, বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আলহাজ্ব আব্দুস সোবহান, জহুরুল ইসলাম মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার ও আব্দুল মোতালেব শেখ।

এ ছাড়া মোবাইল ফোনে ভার্চুয়ালি বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রনেতা সদরুল আলম (হাফিজ)।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা সম্মিলিতভাবে আফছার উদ্দিনকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম উত্তোলনের পরামর্শ দেন। পাশাপাশি আগামী দিনে তাঁর পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আফছার উদ্দিনের এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত