ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ঠাকুরগাঁওয়ে ৫০০ নিম্নআয়ের মানুষের শীতবস্ত্র সহায়তা

ঠাকুরগাঁওয়ে নিম্নআয়ের ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। তবে প্রচলিত পদ্ধতিতে নির্দিষ্ট করে শীতবস্ত্র বিতরণ না করে উপকারভোগীদের নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সামগ্রী কেনার সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের অপরূপা প্লাস হাউজে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

এ কার্যক্রমের আওতায় উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম্বল, সোয়েটারসহ শীত নিবারণের বিভিন্ন সামগ্রী কেনেন। পছন্দমতো প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন সহায়তা পাওয়া মানুষজন।

আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে। উপকারভোগীদের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ায় শীতবস্ত্র সহায়তার এ কার্যক্রম পেয়েছে ভিন্নমাত্রা।

এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার ফিল্ড ইনচার্জ আতুকুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৫০০ নিম্নআয়ের মানুষের শীতবস্ত্র সহায়তা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে নিম্নআয়ের ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। তবে প্রচলিত পদ্ধতিতে নির্দিষ্ট করে শীতবস্ত্র বিতরণ না করে উপকারভোগীদের নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সামগ্রী কেনার সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের অপরূপা প্লাস হাউজে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম।

এ কার্যক্রমের আওতায় উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম্বল, সোয়েটারসহ শীত নিবারণের বিভিন্ন সামগ্রী কেনেন। পছন্দমতো প্রয়োজনীয় জিনিস কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন সহায়তা পাওয়া মানুষজন।

আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে। উপকারভোগীদের পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ায় শীতবস্ত্র সহায়তার এ কার্যক্রম পেয়েছে ভিন্নমাত্রা।

এ সময় ইসলামিক রিলিফ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার ফিল্ড ইনচার্জ আতুকুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত