সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামছুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে তাঁরা চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসাসেবার মান ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন