ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

বিজয়ের সঙ্গে বাগদানের পর রাশমিকার যে পরিকল্পনা

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। যদিও এ তারকা জুটি তাদের সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা, এমন খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, "আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।"

অভিনেত্রী জানান, ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ বছর পর্যন্ত কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার ধারণাকেও সমর্থন জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা?

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিজয়ের সঙ্গে বাগদানের পর রাশমিকার যে পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে থাকার পর অবশেষে বাগদান সেরেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। যদিও এ তারকা জুটি তাদের সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা, এমন খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।

জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিক পর্ব সারবেন এ প্রেমিকযুগল। সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মা হতে চান। রাশমিকা মান্দানা নাকি তার ভাবিসন্তানের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রাশমিকা বলেন, "আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদি ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।"

অভিনেত্রী জানান, ৩০ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। এরপর ৪০ বছর পর্যন্ত কাজ ও পরিবারকে সমানভাবে সময় দিতে চান। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার ধারণাকেও সমর্থন জানিয়েছেন তিনি। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রাশমিকা মান্দানা?

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত