ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল: মৌসুমী হামিদ

অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক, ওটিটি ও সিনেমা-সব মাধ্যমে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবনের হাসি-আনন্দ, সুখ-দুঃখ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি আজ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা।

পোস্টে মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তার লেখা শেষের বাক্যের বিষয়ে অনেকেই জানাতে চেয়েছেন কী ঘটেছিল তার চাচার সঙ্গে। যদিও বিষয়টি পরিস্কার করেননি অভিনেত্রী।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস উঠে গেল: মৌসুমী হামিদ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

অভিনেত্রী মৌসুমী হামিদ। নাটক, ওটিটি ও সিনেমা-সব মাধ্যমে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবনের হাসি-আনন্দ, সুখ-দুঃখ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি আজ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশার কথা জানালেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন মৌসুমী। সেখানে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। পোস্ট অনুযায়ী তিনি অভিনেত্রীর চাচা।

পোস্টে মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মৌসুমী লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তার লেখা শেষের বাক্যের বিষয়ে অনেকেই জানাতে চেয়েছেন কী ঘটেছিল তার চাচার সঙ্গে। যদিও বিষয়টি পরিস্কার করেননি অভিনেত্রী।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত