ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং বিডিরেনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যথাযথ ও সময়োপযোগী ব্যবহার শিখতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তিকে স্বাগত জানানোর বিকল্প নেই। প্রযুক্তির কল্যাণে অনেক দীর্ঘ সময়ের কাজ এখন অল্প সময়েই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, বিডিরেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা, নেটওয়ার্কিং ও ভার্চ্যুয়াল ক্লাসরুম পরিচালনায় সহযোগিতা করে আসছে। এ কর্মশালার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের সিস্টেম ও সার্ভিসের জেনারেল ম্যানেজার কে এইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান এবং বিডিরেনের মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আল হোসেন ও আবু নাসের মো. নাফিউ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত