ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ আটক ১

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মনিপুর বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনিপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেনসিউইন ০.৫’ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা। পরে আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেলসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মনিপুর বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মনিপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেনসিউইন ০.৫’ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা। পরে আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত