রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী সিরাজগঞ্জ জেলা সফর করেছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে ডিআইজি জেলা পুলিশের যানবাহন কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগ দেন ডিআইজি। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র সভাপতিত্ব সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাসসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।
এ সময় পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২১ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট, অর্থ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন