ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেল রায়গঞ্জ

সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াশ উপজেলা একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল রায়গঞ্জ উপজেলা একাদশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৫-৪ গোলে তাড়াশকে হারিয়ে জয় পেয়েছেন রায়গঞ্জ।

শুক্রবার বিকেলে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ শুরু করে। খেলার দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে তাড়াশের পক্ষে প্রথম গোলটি করেন আকাশ। এরপরই রায়গঞ্জের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। খেলার ৩২ মিনিটে রায়গঞ্জের পক্ষে ডায়মন্ড গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এর তিন মিনিট পরে শেষ বাঁশি বাজায় রেফারি।

ফলে খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৫-৪ গোলে তাড়াশকে হারিয়ে রায়গঞ্জ উঠে যায় সেমিফাইনালে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রায়গঞ্জের গোলকিপার মোহাম্মদ হান্নান। খেলা শেষে তার হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। শুক্রবার ছিল খেলার ষষ্ঠ ম্যাচ। আগামী রবিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উল্লাপাড়া উপজেলা একাদশ ও কামারখন্দ উপজেলা একাদশ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেল রায়গঞ্জ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াশ উপজেলা একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল রায়গঞ্জ উপজেলা একাদশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৫-৪ গোলে তাড়াশকে হারিয়ে জয় পেয়েছেন রায়গঞ্জ।

শুক্রবার বিকেলে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ শুরু করে। খেলার দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটে তাড়াশের পক্ষে প্রথম গোলটি করেন আকাশ। এরপরই রায়গঞ্জের খেলোয়াড়রা গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। খেলার ৩২ মিনিটে রায়গঞ্জের পক্ষে ডায়মন্ড গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এর তিন মিনিট পরে শেষ বাঁশি বাজায় রেফারি।

ফলে খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৫-৪ গোলে তাড়াশকে হারিয়ে রায়গঞ্জ উঠে যায় সেমিফাইনালে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রায়গঞ্জের গোলকিপার মোহাম্মদ হান্নান। খেলা শেষে তার হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। শুক্রবার ছিল খেলার ষষ্ঠ ম্যাচ। আগামী রবিবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে উল্লাপাড়া উপজেলা একাদশ ও কামারখন্দ উপজেলা একাদশ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত