ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

‘জুলাইয়ের বিজয় ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়’—শামা ওবায়েদ

বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, জুলাইয়ের বিজয় কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না, বরং দীর্ঘ ১৭ বছরের গুম, খুন, নির্যাতন, সন্ত্রাস ও স্বৈরাচারী শাসনের অবসানের দাবিতে দেশের মানুষ রাজপথে নেমেছিল।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জুলাই বিজয় র‍্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের মানুষ বিভাজন নয়, উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা চায়। তিনি দাবি করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক খন্দকার টুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া ও আশরাফ মুন্সী।

এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘জুলাইয়ের বিজয় ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়’—শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, জুলাইয়ের বিজয় কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না, বরং দীর্ঘ ১৭ বছরের গুম, খুন, নির্যাতন, সন্ত্রাস ও স্বৈরাচারী শাসনের অবসানের দাবিতে দেশের মানুষ রাজপথে নেমেছিল।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জুলাই বিজয় র‍্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের মানুষ বিভাজন নয়, উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতা চায়। তিনি দাবি করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক খন্দকার টুলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া ও আশরাফ মুন্সী।

এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত