ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— বড়লেখা উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পূর্ব শাহবাজপুরের পিরর টিলা এলাকার বখত আলী ও তার স্ত্রী ফাতারুন নেছা, সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর শনিবার (১৪ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার