ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বড়লেখার সুজানগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল আছ মনোনীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ সময় বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর সঙ্গে সুজানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংসদ সদস্যের দেওয়া নির্দেশনা ও সাংগঠনিক ঐক্যের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সুজানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং মনোনীত প্রার্থী আবুল আছকে অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বড়লেখার সুজানগর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল আছ মনোনীত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার(১৩ অক্টোবর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত সিদ্ধান্তে তাঁকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। এ সময় বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠুর সঙ্গে সুজানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংসদ সদস্যের দেওয়া নির্দেশনা ও সাংগঠনিক ঐক্যের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সুজানগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং মনোনীত প্রার্থী আবুল আছকে অভিনন্দন জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত