ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

​নাটোরের নলডাঙ্গা উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ৯:৩০ টা থেকে বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) ভোর ৬:০০ টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন ০৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে (০৬ নং ওয়ার্ড) এবং দিয়ারপাড়া গ্রামের শুরুতে (০৫ নং ওয়ার্ড) বিদ্যুতের পিলারে স্থাপিত ট্রান্সফরমারটি বসানো ছিল। গত রাতে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে পিলারে থাকা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি স্থনীয়দের নজরে আসে।

এই চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া চোরদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা যায়নি।

এবিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। এই ঘটনায় তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অজ্ঞতা নামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত এফআইআর দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নলডাঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

​নাটোরের নলডাঙ্গা উপজেলায় গভীর রাতে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ৯:৩০ টা থেকে বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) ভোর ৬:০০ টার মধ্যবর্তী যেকোনো সময়ে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন ০৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কাঠুয়াগাড়ি গ্রামের শেষ প্রান্তে (০৬ নং ওয়ার্ড) এবং দিয়ারপাড়া গ্রামের শুরুতে (০৫ নং ওয়ার্ড) বিদ্যুতের পিলারে স্থাপিত ট্রান্সফরমারটি বসানো ছিল। গত রাতে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে পিলারে থাকা ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি স্থনীয়দের নজরে আসে।

এই চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়া চোরদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারটিও উদ্ধার করা যায়নি।

এবিষয়ে মমিনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ মিনাল বলেন, ট্রান্সফরমার চুরি হওয়ার ফলে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। এই ঘটনায় তদন্ত করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অজ্ঞতা নামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি লিখিত এফআইআর দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত