ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব

বগুড়ার ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন হাসানুল করিম পুটু, মোছা. সোনিতা নাসরিন, জাকির হোসেন জুয়েল, মাসুদুল হক বাচ্চু, আনোয়ারুল ইসলাম, বেল্লাল হোসেন বাবু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর নবী, আব্দুল কাদের ও শাহাদাৎ হোসেন পিষ্টন।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিকাশ চন্দ্র শাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মাওলানা মো. আমিনুল ইসলাম এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম।

এ ছাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত