ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ‘সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ প্রকল্প ২০২৫-২৬’-এর আওতায় উপকারভোগীদের মধ্যে ১৪টি সিঙ্গার ব্র্যান্ডের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জালালাবাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এনাম আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালাবাদ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি মো. আনারুল ইসলাম, বড়লেখা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, দাসের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহিল আমিন বাহার ও জালালাবাদ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কবির আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ ফাউন্ডেশনের সদস্য ও নিরাপদ সড়ক চাই (নিসচা), বড়লেখা উপজেলা কমিটির সহসভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকল্পটির আওতায় সেলাই মেশিন বিতরণের মাধ্যমে উপকারভোগীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীল হতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আয়ের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বড়লেখায় জালালাবাদ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪টি সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত