ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

সভায় জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার বিষয়ে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতা বাড়াতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম সম্পর্কেও বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা।

এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।

সভায় জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার বিষয়ে জেলা প্রশাসক বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাঁদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক সহযোগিতা বাড়াতে হবে।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম সম্পর্কেও বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগী শনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকেরা।

এর আগে জেলা প্রশাসক রায়গঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

সভা শেষে তৃতীয় লিঙ্গের সদস্যসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত