ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ব্যবসায়ী সাকিবকে অপহরণের অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী রাশেদুল ইসলাম সাকিবকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিবের স্ত্রী উম্মে আয়মন স্বামীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উম্মে আয়মন বলেন, ‘আমার স্বামীকে গতকাল রাতে অপহরণ করা হয়েছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব অসহায় বোধ করছি। পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার স্বামীকে দ্রুত ফিরিয়ে দিন।’

পরিবারের অভিযোগ, গত বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সাকিব আধুনগরে তাঁর মুদিদোকান থেকে বের হয়ে লোহাগাড়া থানার পাশে ইটারী রেস্টুরেন্টের পেছনে অবস্থিত ভাড়া বাসায় ফিরছিলেন। পথে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাঁকে রিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, এ সময় রিকশাচালক আমানকে দুই-তিনটি চড় মেরে সাকিবকে নিয়ে চলে যান ওই ব্যক্তিরা।

এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে তাঁদের অভিযোগ, এখন পর্যন্ত তাঁরা সাকিবের কোনো সন্ধান পাননি এবং কার্যকর পদক্ষেপও দেখতে পাননি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সাকিবকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় তাঁর স্ত্রী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তাঁরা সাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত উদ্ধারের দাবি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ব্যবসায়ী সাকিবকে অপহরণের অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী রাশেদুল ইসলাম সাকিবকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সন্ধান ও দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লোহাগাড়ার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিবের স্ত্রী উম্মে আয়মন স্বামীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উম্মে আয়মন বলেন, ‘আমার স্বামীকে গতকাল রাতে অপহরণ করা হয়েছে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব অসহায় বোধ করছি। পুলিশ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আমার স্বামীকে দ্রুত ফিরিয়ে দিন।’

পরিবারের অভিযোগ, গত বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সাকিব আধুনগরে তাঁর মুদিদোকান থেকে বের হয়ে লোহাগাড়া থানার পাশে ইটারী রেস্টুরেন্টের পেছনে অবস্থিত ভাড়া বাসায় ফিরছিলেন। পথে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে তাঁকে রিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, এ সময় রিকশাচালক আমানকে দুই-তিনটি চড় মেরে সাকিবকে নিয়ে চলে যান ওই ব্যক্তিরা।

এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে তাঁদের অভিযোগ, এখন পর্যন্ত তাঁরা সাকিবের কোনো সন্ধান পাননি এবং কার্যকর পদক্ষেপও দেখতে পাননি।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সাকিবকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় তাঁর স্ত্রী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। তাঁরা সাকিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর দ্রুত উদ্ধারের দাবি জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত