ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের কৃতি সন্তান লায়ন সালাউদ্দীন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি নগরীর স্বনামধন্য এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।রবিবার (২৪ মে) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তাকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।চিকিৎসাসেবাকে আরও আধুনিক, মানবিক ও সেবাবান্ধব করার লক্ষ্যে গঠিত এ কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও আন্তরিক চিকিৎসাসেবা পাবে।লায়ন সালাউদ্দীন আলীর এ দায়িত্বপ্রাপ্তিতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির সদস্য নির্বাচিত হলেন সালাউদ্দীন আলী