ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, থমথমে ইপিজেড

নীলফামারীর চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরা ইপিজেড। সোমবার (২৭ অক্টোবর) সকালে শ্রমিকেরা প্রতিদিনে মত কর্মস্থলে গিয়ে দেখে কারখানার মূল ফটকের সামনে বন্ধের নোটিশ ঝুলছে। এতে বিক্ষুদ্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এসময় পুলিশে সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এর আগে রোববার সন্ধায় থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে কারখানা বন্ধের বিজ্ঞপ্তি নজরে আসে।ইপিজেড সূত্র জানা যায়, কারখানা বন্ধের নোটিশের জেরে প্রথমে ইপিজেডের ভেতরে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাদের বুঝিয়ে বের করে দেন। এক পর্যায়ে তারা ইপিজেডের মূল ফটকের বাইরে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় খবর দিলে পুলিশ এসে শ্রমিকদের দমানো চেষ্টা করেন। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইপিজেড এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড এবং মেইগো বাংলাদেশ লিমিটেড।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নতুন নোটিশের মাধ্যমে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে। তবে কারখানাগুলোর নিরাপত্তা শাখা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান বলেন, উত্তরা ইপিজেডের চারটি কারাখানা বন্ধকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ।

পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, থমথমে ইপিজেড