ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

হবিগঞ্জে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতীয় ঐক্য, শান্তি ও স্থিতিশীলতা এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে জনসভা ও র‍্যালি করেছে জাকের পার্টি।বুধবার (২৯ জানুয়ারি) মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশনায় এ জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়।জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ আবুল খায়ের (বাবলু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টি হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. জয়নুল আবেদীন (জনু)।এ ছাড়া বক্তব্য দেন জাকের পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী, জাকের পার্টি ওলামা ফ্রন্টের নেতা মো. আনসারুল হক বাবুল, জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল আলম জুয়েল, চুনারুঘাট উপজেলা জাকের পার্টির সভাপতি মো. রবিউল মাস্টার, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান সেলিম, শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি মো. মতিউর রহমান, জেলা সহসভাপতি মো. দুলাল মিয়া, কেন্দ্রীয় সহসভাপতি (সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট) মো. জালাল তালুকদার এবং চুনারুঘাট উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. হাছান আলী।এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের জেলা সভাপতি মো. মিজান মিয়া, লাকাই উপজেলা জাকের পার্টির সভাপতি মো. সিরাজ মিয়া, ফারুক মিয়া, মোরশেদ হাসান, মো. শাহ আলম মিয়া, মো. শামীম মিয়া, মো. হানিফ মিয়া, মো. শাজাহান মিয়া ও মো. আমানুল্লাহ।কর্মসূচিতে হবিগঞ্জ জেলা জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী মোছা. রুকিয়া চৌধুরীর নেতৃত্বে মহিলা নেত্রীবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্য অপরিহার্য। একই সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

হবিগঞ্জে জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি