হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ আফরোজ হোসেনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও নিহতের স্বজনেরা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলার গেইট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা আধাঘণ্টা ধরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র প্রতিনিধিসহ সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতারা। প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও সংহতি জানান।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন