ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে দিনাজপুর শহরের একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে জেলা কৃষকদল, সদর উপজেলা কৃষকদল ও পৌর কৃষকদলের যৌথ আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিকসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই দলীয় কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

দিনাজপুরে কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত