সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিল করার প্রস্তুতিকালে তিন কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের সামনে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি চলাকালে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ওমর ফারুক (৪২), ফরহাদ হোসেন (৪০) ও আব্দুল জলিল (৩৫)।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। এদিন সকাল থেকেই উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল নিয়ে পুলিশকে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন