সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চান্দাইকোনা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রাজ্জাক সেখ ও সুপারিনটেনডেন্ট মো. শাহনুর আলম এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমপি আয়নুল হকের ওপর সংঘটিত হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।
বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
একই সঙ্গে ভিপি আয়নুল হকের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পাশাপাশি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন চান্দাইকোনা দাখিল মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রাজ্জাক সেখ এবং সুপারিনটেনডেন্ট মো. শাহনুর আলম।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন