ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদন ছাড়া পণ্য বিক্রির দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা এবং আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দুটি বেকারিতেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া উৎপাদিত পণ্যে প্রয়োজনীয় লেবেল ছিল না। ব্রেড, কেক ও বিস্কুট উৎপাদনে বিএসটিআইয়ের অনুমোদনও নেওয়া হয়নি।

এসব অনিয়মের দায়ে মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা এবং আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারে ডিম, কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতারা, র‍্যাব-১২ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত