ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী নুরুন্নাহান বেগমের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন।

জানা যায়, নিহত স্বামীর নাম ফরহাদ হোসেন টিটু (৪০)। তার বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের জয়গুপি গ্রামে। ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে মামলার তদন্ত শেষে অপর পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ। 

মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারক নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ হাবিবুর রহমান (বাচ্চু) বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। বিজ্ঞ বিচারকের এমন রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী উভয়ই সন্তুষ্ট।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী নুরুন্নাহান বেগমের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় দেন।

জানা যায়, নিহত স্বামীর নাম ফরহাদ হোসেন টিটু (৪০)। তার বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের জয়গুপি গ্রামে। ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে মামলার তদন্ত শেষে অপর পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ। 

মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিচারক নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলহাজ হাবিবুর রহমান (বাচ্চু) বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। বিজ্ঞ বিচারকের এমন রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী উভয়ই সন্তুষ্ট।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত