নন্দীগ্রামে থালতা–চাঁনপুর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা থেকে কালাসিংড়া হয়ে বাঁশো বাজারের মাধ্যমে চাঁনপুর পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে মোশারফ হোসেন বলেন, “এই সড়ক পাকাকরণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সড়কটি নির্মাণ শেষ হলে মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় শিক্ষা কার্যক্রমেও গতি ফিরে আসবে।”এ সময় আরও উপস্থিত ছিলেন—নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শামসুর রহমান, প্যানেল চেয়ারম্যান-২ ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কায়ছার আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মোস্তফা আলীসহ বিএনপি, কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়দের আশা, সড়কের কাজ দ্রুত শেষ হলে চলাচলের দুর্ভোগ দূর হওয়ার পাশাপাশি এলাকায় সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।