ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারীরিক সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ যোহর থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রাজিবসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন হাটকড়ই ডিগ্রি কলেজের সাবেক অক্ষ্যক ও মাদ্রাসার সভাপতি জাহিদুর রহমান, কলেজের সাবেক প্রদর্শক আতিকুর রহমান আঙ্গুর, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আজহার আলী, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদলের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও মুহতামিম হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শারীরিক সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাদ যোহর থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মুকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রাজিবসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন হাটকড়ই ডিগ্রি কলেজের সাবেক অক্ষ্যক ও মাদ্রাসার সভাপতি জাহিদুর রহমান, কলেজের সাবেক প্রদর্শক আতিকুর রহমান আঙ্গুর, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আজহার আলী, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদলের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও মুহতামিম হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী ও উপস্থিত মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত