বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামের ২৭ বছর বয়সী রব্বানী হোসেন সাত বছর ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছেন। মানসিক ভারসাম্য হারানোর পর থেকে তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
সরেজমিনে দেখা যায়, কুঁড়েঘরের সামনের ছোট জানালার সঙ্গে শিকলে বাঁধা রব্বানী কখনো বসে, কখনো শুয়ে সময় কাটান। কখনো হাসেন, কখনো কান্না করেন, আবার অচেনা হয়ে পড়েন নিজের কাছেও।
পরিবারের সদস্যরা জানান, ২০১৮ সাল থেকে রব্বানীর মানসিক সমস্যা দেখা দেয়। ২০১৯ সালে তাকে শিকলবন্দি করা হয়। তার বাবা গোলাম মোস্তফা দিনমজুর, মা মর্জিনা বেগম অসুস্থ। আর্থিক সংকটের কারণে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে পরিবারের শেষ সম্বল ১৬ শতাংশ জমি ও সাড়ে ৫ আনি গহনা বিক্রি করে চিকিৎসা করানো হয়, কিন্তু কোনো ফল মেলেনি।
রব্বানীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেকে শিকলে বাঁধা রেখে ঘুমাই, এটা মা হয়ে সহ্য করতে পারি না। কিন্তু শিকল না দিলে সে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। কীভাবে চিকিৎসা করাবো বুঝতে পারি না।”
পরিবার সরকার ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে। রব্বানীর চাচা জানিয়েছেন, তারা সরকারি সহায়তার অপেক্ষায় আছেন এবং প্রয়োজনে তার নম্বরে (০১৭৬৬৩৪৮৭৯৭) যোগাযোগ করা যেতে পারে।
এ বিষয়ে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান বলেন, “আমি রব্বানীর চিকিৎসার ব্যবস্থা ও তার পরিবারের জন্য আর্থিক সহায়তা করব। বিষয়টি উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন