ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।এদিকে, রোববার (৪ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারতের জাতীয় ভূমিকম্পবিজ্ঞান কেন্দ্র

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।এদিকে, রোববার (৪ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারতের জাতীয় ভূমিকম্পবিজ্ঞান কেন্দ্র

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত