ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম বাবর আলী খোকন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন।

এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, সাইফুল ইসলাম আলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের পক্ষ থেকে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম বাবর আলী খোকন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন।

এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, সাইফুল ইসলাম আলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের পক্ষ থেকে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত