ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে রাত পর্যন্ত শীতার্তদের মাঝে ইউএনওর ঘুরে ঘুরে কম্বল বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের পুরনো জেলখানা এলাকা, হিন্দু বালিয়াডাঙ্গী, মুসলিম বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, গোপালপুর ঘাটসহ পদ্মা নদীর পাড়বর্তী বিভিন্ন এলাকায় বসবাসরত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে মোট ১৫০টি কম্বল বিতরণ করা হয়।

রাতের আঁধার ও কনকনে শীত উপেক্ষা করে প্রশাসনের এ উদ্যোগে খুশি শীতার্ত মানুষ। অনেকেই জানান, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল দেওয়ায় তারা বড় উপকার পেয়েছেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে রাত পর্যন্ত শীতার্তদের মাঝে ইউএনওর ঘুরে ঘুরে কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিজে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপজেলার সদর ইউনিয়নের পুরনো জেলখানা এলাকা, হিন্দু বালিয়াডাঙ্গী, মুসলিম বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, গোপালপুর ঘাটসহ পদ্মা নদীর পাড়বর্তী বিভিন্ন এলাকায় বসবাসরত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে মোট ১৫০টি কম্বল বিতরণ করা হয়।

রাতের আঁধার ও কনকনে শীত উপেক্ষা করে প্রশাসনের এ উদ্যোগে খুশি শীতার্ত মানুষ। অনেকেই জানান, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল দেওয়ায় তারা বড় উপকার পেয়েছেন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, “তীব্র শীতে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত