রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। সোমবার বেলা ১১টার দিকে তাঁরা প্রথমে পুরানা পল্টনে জড়ো হন। পরে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এতে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অবরোধের সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রীকে নামিয়ে দেন বিক্ষোভরত চালকেরা। এতে তাঁরা ভোগান্তিতে পড়েন।পুলিশ বলেছে, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা বিক্ষোভ ও অবরোধ করেন। বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলো বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন চালকেরা। অবৈধ সংযোগগুলোও বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন তাঁরা।এ ছাড়া কয়েক দিন আগে চারজন অটোরিকশাচালককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারী চালকেরা।রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা সেখানে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন