ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

‘অনেক বছর পর’ ভোট দিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে ভোটারেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ‎সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হয়েছেন শতাধিক ভোটার। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন কেন্দ্র খোলার।

ঢাকা-১৭ সংসদীয় আসনের পশ্চিম ভাষানটেক এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। কেন্দ্র দুটি পাশাপাশি ভবনেই।

এই নির্বাচনে ২৯৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মধ্যে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম খালিদুজ্জামান।

‎‎আসনটির একপ্রান্তে বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। কেন্দ্র দুটিতে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৯০ জন ভোটার। আর পশ্চিম ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৫১ জন ভোটার। কেন্দ্র দুটিতে সবাই নারী ভোটার।

‎সরেজমিনে দেখা যায়, উচ্চ বিদ্যালয়টির পাঁচ তলা ভবনের দুতলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়টির নিচতলা ও দুতলায় ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

‎‎ভোট দিতে আসা নুরুনাহার বেগম বলেন, ‘আগে আগে ভোট দিয়ে চলে যাব। অনেক বছর ধরে ভোট দিতে পারিনি।’ ‎মালেকা বেগম বলেন, ‘বাসায় কাজ করি। ভোট দিয়ে কাজে যাব, তাই সকালেই ভোট দিতে আসলাম। ভালো লাগছে।’

‎‎নির্বাচন কমিশনের তথ্য মতে, ঢাকা-১৭ আসনে মোট ৩ লাখ ২৭ হাজার ৮৯৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ১১৬ জন, নারী ১ লাখ ৫৭ হাজার ৭৭৪ জন ভোটার ও হিজড়া ভোটার ৮ জন। আসনটির ১২৪টি কেন্দ্রে আজ ভোটাররা ভোট দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

‘অনেক বছর পর’ ভোট দিতে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে ভোটারেরা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত