ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

এলডিডিপি প্রকল্পের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

লাইভস্টক ডেভেলপমেন্ট সেক্টরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা চাকরির মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকার ফার্মগেটের কৃষি খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাঙ্গণে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এতে সারাদেশ থেকে আসা কয়েক হাজার এলইও, এলএফএ ও এলএসপি কর্মচারী অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রকল্প সংশ্লিষ্টরা জানান, তারা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করে প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, খামারিদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তি সহায়তা এবং বাজার সংযোগ নিশ্চিত করে আসছেন। সরকারের বিশাল বিনিয়োগে সারাদেশের প্রাণিসম্পদ দপ্তর থেকে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সরাসরি সেবা পৌঁছে দিতে প্রায় ৫ হাজার ৫৯৬ জন দক্ষ জনবল তৈরি হয়েছে।

তাদের দাবি, এ মাসেই প্রকল্পটির চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন জেলায় কর্মরত প্রায় ৬ হাজার কর্মকর্তা-কর্মচারী ভবিষ্যৎ জীবন-জীবিকা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই জনবলকে অব্যাহতি দিলে দেশের দুগ্ধ, ডিম ও মাংস উৎপাদন খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে, যা জাতীয় খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

আন্দোলনকারীরা জানান, এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি।

বাংলাদেশ এলএফএ ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম ভূইয়া বলেন, “বর্তমান জনবান্ধব সরকারের কাছে আমাদের মানবিক ও পেশাগত দিক বিবেচনা করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও স্থায়ী সমাধান প্রত্যাশা করছি। দক্ষ জনশক্তির অপচয় রোধে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এলডিডিপি প্রকল্পের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত