ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাকে এমপি হোস্টেল থেকে হেফাজতে নেওয়া হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকেও হেফাজতে নেয় পুলিশ।
রোববার রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, এটি হত্যা না আত্মহত্যা- সেটি তদন্তের পর জানা যাবে।
পুলিশের একটি সূত্র জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা- সেটি নিশ্চিত হতে এবং যদি আত্মহত্যা হয়ে থাকে, সেক্ষেত্রে প্ররোচনা দেওয়া হয়েছে কিনা- সেটি নিশ্চিত হতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (অ্যাডমিন) মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, যে ভবনে লাশ পাওয়া গেছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন