ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির প্রমুখ।

এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দিবসটি সফলভাবে পালনে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির প্রমুখ।

এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দিবসটি সফলভাবে পালনে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত